জকিগঞ্জ টিভি:: শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র সাবেক প্রচার সম্পাদক তাজ উদ্দিনের সল্পকালীন অবকাশ যাপনে স্বদেশ যাত্রা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুয়েত হাসাবিয়াস্থ আল ফেরদৌস হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা কুয়েত রাজ্য শাখার জাতীয় পার্টি সভাপতি মাহমুদ আলী হাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটির প্রবীণ মুরব্বি আব্দুল আলীম, সিলেট বিভাগীয় লেখক ফোরামের সভাপতি প্রবীণ সাংবাদিক মাসুদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সুলাইমান আহমদ, সাবেক সভাপতি মোঃ ওলিদ, মোঃ সেনু, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল হক, আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ চৌধুরী, সামাদ আজাদ স্মৃতি পরিষদের সভাপতি ওদুদ আহমদ, ওসমানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মিজান আহমদ, সংগঠক জাকির আহমেদ, সংগঠক আব্দুল মজিদ, ব্যবসায়ী সংগঠক আওসার আহমদ, আবুল কালাম, সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি লেচু সামাদ, আজাদ পরিষদের সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খসরু আহমেদ। এসময় উপস্তিত ছিলেন সংবর্ধিত অতিথি তাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাইফুল ডানা, সহ সভাপতি ফারুক আহমদ, সহ সাধারন ফয়ছল আহমদ ফজল, সাংগঠনিক সম্পাদক এম.ডি রাজ্জাক,সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ অর্থ সম্পাদক আব্দুল মুকিদ খাঁ, প্রচার সম্পাদক প্রজিত পাল, সহ প্রচার সম্পাদক প্রদীপ সূত্রধর সংস্কৃতি সম্পাদক মিজান আহমদ ক্রিয়া সম্পাদক সম্পাদক সাহেদ আহমদ ধর্ম সম্পাদক আনিসুর রহমান, সহ অর্থ সম্পাদক ইউসুফ মিয়া, আরও উপস্তিত ছিলেন সংগঠন শামিন আহমেদ সাবেক ধর্ম সম্পাদক আব্দুল আহাদ গিয়াস উদ্দিন আলী হুসেন রানা,রলেক আহমদ, মাসুদ আহমেদ রাশেদ, ওয়েছ আহমদ, সেলিম আহমদ,জাহাঙ্গীর,জুনায়েদ পাবেল আহমেদ আমির উদ্দিন আবুসিস আহমেদ সাজু আহমেদ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক আনিসুর রহমান।