আটগ্রামে বালাউটি রহ.’র ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: আল্লামা বালাউটি ছাহেব রহ. ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদ বৃহত্তর আটগ্রাম, কাড়াবাল্লা ও ডোনার আয়োজনে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহ.’র অন্যতম খলিফা প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ.’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮নভেম্বর শুক্রবার আটগ্রাম বাজার সংলগ্ন মাঠে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত হয় মাহফিল।

মাস্টার শাব্বির আহমদ, ইয়াহইয়া আহমদ চৌধুরী ও মাওঃ হারুনুর রশীদের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস সাহেব ক্বিবলাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাহফিল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এম. এ. রশিদ বাহাদুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাফিউর রহমান বালাউটি, মাওঃ ওবায়দুর রহমান বালাউটি, হাঃ মাওঃ জামিল আহমদ, মাওঃ আব্দুল কাদির জিহাদী প্রমূখ।

খতমে কুরআন, খতমে দালাইলুল খায়রাত, খতমে খাজেগান এবং মিলাদ শরীফের মাধ্যমে বালাউটি রহ.’র দরজা বুলন্দির প্রার্থনা করেন মাহফিলে উপস্থিত মুসল্লিরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *