
তরুন আলেমদের সেবামুলক সংগঠন মোহনা ফাউন্ডেশন সিলেট এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন পরিষদ হলে এলাকার অসহায় দরিদ্র শিশুদের জন্য ফ্রী খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মোহনার চেয়ারম্যান মাওলানা রায়হান উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জামিল আহমেদের পরিচালনায় সকাল ১০ টায় প্রোগ্রাম উদ্বোধন করেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মোর্তজা চৌধুরী টিপু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ এর সিনিয়র সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, শাহবাগ জামিয়ার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ, বারঠাকুরী ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, সেক্রেটারি মাওলানা লুতফুর রহমান, মাওলানা আসাদ আহমদ প্রমুখ।
সোনাসার রাগিব রাবেয়া হাসপাতালের পরিচালক ডাক্তার মোয়াজ্জেম ইসলামের নেতৃত্বে চার সদস্যের ডাক্তার টিমের তত্বাবধানে দিনব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করেন মোহনার ফাউন্ডিং ডিরেক্টর মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আকবর বিন হানিফ, মাওলানা কবির আহমদ, ওয়ার্কিং মেম্বার মাসুম আল আজাদ, মাওলানা লিয়াকত আলী, হাফিজ আব্দুল্লাহ সালিম, শিহাব উদ্দিন, আফজাল হোসাইন প্রমুখ।