জকিগঞ্জ এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৮০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আইডিয়াল কেজি স্কুলের প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, সাবেক তালামীয নেতা আব্দুল হালিম লিমন, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, ফ্লোর ম্যানেজার আহমদ হোসাইন।

পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন,কোষাধ্যক্ষ মাওলানা ফদ্বলুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমদ, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ মাওলানা কুতবুল আলম প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম দুলু, বাহরাইন প্রবাসী ইসমাইল হুসেন, বাহরাইন প্রবাসী আলী আকবর, কাতার প্রবাসী গুলজার আহমদ, মাওলানা ময়নুল হক প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *