লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে মাসিক অভিযাত্রিক’র পাঠক ফোরাম গঠন সম্পন্ন।

Spread the love

লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে সাহিত্য পত্রিকা মাসিক অভিযাত্রিকের পাঠচক্র আজ ৩০ ই মে রবিবার বেলা ১.৩০ ঘটিকার সময় আয়োজিত হয়।পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক,বিশিষ্ট লেখক,মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাজমুল আলম চৌধুরী,ইমরান হোসেন,শিমুল চন্দ্র চন্দ প্রমুখ।

পাঠক চক্রের সবার সম্মতিক্রমে জাবের আহমদকে আহবায়ক এবং মো. আবীর আল নাহিয়ানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন,—
যুগ্ন আহবায়ক মিজানুর রহমান কামরান,যুগ্ন সচিব রবিউল হোসেন হৃদয়, সদস্য আয়েশা সিদ্দিকা বুশরা,নাহিদা পারভীন,সাবিনা আক্তার,আহমদ আল মায়রুফ,সুজন আহমদ,কাওসার আহমদ প্রমুখ।

সভায় সবার মধ্যে মাসিক অভিযাত্রিক বিতরণ করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *