হযরত শাহ্ সুলতান রহ. ঐক্য পরিষদ এর কাউন্সিল সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ-থানাবাজারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হযরত শাহ সুলতান রহঃ ঐক্য পরিষদ ২০২১-২০২২ সেশন এর কাউন্সিল অধিবেশন অদ্য ২৮-০৫- ২০২১ শুক্রবার বাদ মাগরিব বাবুর বাজার শাহ্পরান রহঃ মার্কেটে দ্বিতীয় তলায় ব্যাংকার মোঃ মুকিতুর রহমান এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের সাধারন সম্পাদক আব্দুছ ছামাদ সিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে আব্দুছ ছামাদ সিপনকে সভাপতি ও মোঃ আব্দুল হালিমকে সাধারন সম্পাদক এবং মোঃ সুহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সিরাজুল ইসলাম সিরু, ইতালি প্রবাসী তোফায়েল আহমদ, প্রভাষক আহমদ হোসেন প্রমূখ।
কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন খাঁন, মোঃ আব্দুল মন্নান ময়না, আব্দুন নুর লুকুছ, সহ-সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেহান আহমদ, প্রচার সম্পাদক আবুল কাসেম, সহ- প্রচার শাহ ইমরান, অর্থ সম্পাদক নুরুল আলম, অফিস সম্পাদক সাঈদ আহমদ, সহ-অফিস রুবেল আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাসান আহমদ, সহ প্রশিক্ষণ সাইদুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মোঃ আলা উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হুসািন আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুল গফ্ফার খালেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমদাদুল হক ইমন, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহ নুর আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিফজুর রহমান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন রিপন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জামিল আহমদ,বন ও পরিবেশ সম্পাদক হুসাইন আহমদ হোসন, ক্রীড়া সম্পাদক শুয়াইবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, কর্মী সম্পাদক মাহমুদ হাসান, সদস্য সচিব আব্দুল মুতলিব, নির্বাহী সদস্য মো আহমদ হুসাইন, ছাদিক আহমদ ও আব্দুল বাছিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *