গরমে অতিষ্ঠ জনজীবন : বিদ্যুৎ না থাকায় বাড়তি দুর্ভোগ

Spread the love

জকিগঞ্জ টিভি:: চলছে জ্যৈষ্ঠ মাস। দেশজুড়েই পড়েছে গ্রীষ্মের গরম। এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তেজে ঘর থেকে বের হওয়াই এখন দুষ্কর হয়ে পড়েছে।

অন্যান্য দিনের তুলনায় শনিবার (২২ মে) পড়েছে বাড়তি গরম। তাপমাত্রা ছিলে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ভোর থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীনতা বাড়তি দুর্ভোগে ফেলেছে জকিগঞ্জবাসীকে। উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায় গরমে সাধারণ মানুষের হাসফাস অবস্থা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *