মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’

Spread the love

জকিগঞ্জ টিভি (আহমদ হোসাইন আইমান):: ‘নিজ এলাকা পরিচ্ছন্ন করি, আবর্জনা মুক্ত জকিগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানসবেসা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট’ পরিচালিত হয়েছে। সোমবার (১৭ মে) বিকেল ৩টায় জকিগঞ্জের কাস্টমঘাট ও ত্রি মোহনায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী আনুষ্ঠানিকভাবে আবর্জনা পরিষ্কার করেন।

ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।

তানভীর আল হাসান।


এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, শাবিপ্রবির নির্বাহী প্রকৌশলী জয়নাল আহমদ চৌধুরী, সাংবাদিক এনামুল হক মুন্না, সংগঠক পারভেজ আলম, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, তানভীর আল হাসান, তামজিদুল ইসলাম, আবু সুফিয়ান চৌধুরী, মোস্তফা আহমদ পাভেল, মাহবুব রহমান, হাবিবুর রহমান মাসরুর, জসিম লস্কর, জাফরান হোসেন, রাসেল আহমদ, হাসান আহমদ, জামিল আহমদ, কামরুল ইসলাম, মুহতাদি রাহাত, কাওছার আহমদ, টিপু সুলতান, তামিম লস্কর, আবুল কাশেম চৌধুরী, রিয়াদুর রহমান চৌধুরী, সুজন আহমদ, কাওসার আহমদ শাওন সহ আরো অনেকেই।


এসময় তানভীর আল হাসান জানান- ‘জকিগঞ্জের দর্শনীয় স্থানগুলো পরিষ্কার রাখতে গণসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি। ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *