জকিগঞ্জ হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাসউদ কারাগারে

Spread the love

হেফাজতে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও স্থানীয় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মাসউদ আহমদকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তাকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করায়

জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে।

সাইফুল আলম জকিগঞ্জ থানা পুলিশের বরাত দিয়ে জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০ এপ্রিল পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলায় এর আগে আরও আটজনকে গ্রেফতার করে পুলিশ। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন অবস্থায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করায় পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার অন্যতম আসামি মাওলানা মুফতি মাসউদ।


কৃতজ্ঞতা – জাগো নিউজ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *