ইফজাল চৌধুরীর উদ্যোগে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী প্রদান

Spread the love

জকিগঞ্জ টিভি:: করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন আমেরিকা প্রবাসী, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ইত্যাদি সাংবাদিকদের হাতে তুলে দেন তিনি।

সাংবাদিকদের হাতে সুরক্ষাসামগ্রী তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

বিতরণকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্ঠা ফজলুর রহমান, ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্টের সচিব কামাল আহমদ, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, দৈনিক ‍যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার, জকিগঞ্জের ডাক’র সম্পাদক তারেক আহমদ, দৈনিক গণমুক্তির জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক, শিক্ষক কবির আহমদ, আমিনুল হক চৌধুরী রাদু, হাসান আহমদ, আহমদ হোসাইন আইমান, জে এফ চৌধুরী ফাহিম, ওমর ফারুক, জাহাঙ্গীর সাহেদ, উজ্জল আহমদসহ জকিগঞ্জ প্রেসক্লাব ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন ও দায়বদ্ধতার কারণে লকডাউনের সময়ও ঘরে বসে থাকার সুযোগ নেই তাদের। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি সংবাদকর্মীদের তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত।’ প্রতিকূল পরিস্থিতিতে ইফজাল চৌধুরীর এমন উদ্যোগকে স্বাগত জানান জকিগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
ইফজাল চৌধুরী তার বক্তব্যে বলেন- ‘প্রাণঘাতী ভাইরাস মোকাবেলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। বিবেকের তাড়না থেকে সাংবাদিকদের মাঝে সুরক্ষাসামগ্রী প্রদানের উদ্যোগটি গ্রহণ করেছি। কারণ জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা মাঠে থেকে কাজ করছেন, আর আমরা ঘরে বসে মূহুর্তেই সর্বশেষ খবরাখবর জেনে যাচ্ছি।’

বক্তব্য রাখছেন ইফজাল আহমদ চৌধুরী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *