লতিফিয়া কারী সোসাইটি সিলেট সদর পশ্চিম শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: লতিফিয়া কারী সোসাইটি সিলেট সদর (পশ্চিম) উপজেলা শাখার নতুন কমিটি গঠন আজ ২৭ অক্টোবর বাদ আসর লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মাষ্টার মোঃ আব্দুল করিম কে পুনরায় সভাপতি ও মাওলানা মোঃ আব্দুল মালিক কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন,সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান ধনপুরী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ,কোষাধ্যক্ষ মাওলানা কবির আহমদ,প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ক্বারী এখলাছুর রহমান, অফিস সম্পাদক হাফিজ জুনেদ আহমদ। কার্যকরি পরিষদ সদস্য হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল,কারী ওলিউর রহমান,মাওলানা মনজুর আহমদ,মাওলানা আবুল কালাম, কারী মুস্তাক আহমদ,কারী ময়নুল ইসলাম,কারী তাজ উদ্দিন।

এ ছাড়া কাউন্সিলে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যরা হলেন কারী মোঃ সিদ্দেক আলী, মাওলানা আজীজ আহমদ, কারী মোঃ শফিক উদ্দিন, মাওলানা মোঃ জসিম উদ্দিন ও মাওলানা শাহজাহান সিরাজ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *