কালিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে খাল খনন কাজ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কালিগঞ্জে জলবদ্ধতা নিরসনে খাল খনন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার দুপুরে পুরাতন কালিগঞ্জ থেকে গোপাট হয়ে বাজার পর্যন্ত খাল খনন কার্যক্রম শুরুর লক্ষ্যে সংশ্লিষ্টরা পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, যুবলীগ নেতা আল আমিন আব্দুল্লাহ সুমন, জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সেলিম সওদাগর, সজল কুমার বর্ম্মন, মাওঃ জিল্লুর রহমান, ফারুক আহমদ, মুতলিব মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।

খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার জন্য পদক্ষেপ নেয়ায় উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা৷


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *