
পূর্ব কালিগঞ্জ একতা যুব সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে।
১৮ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় আযকার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি প্রবাসী এমাদ উদ্দীন। কাওছার আহমদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সমাজসেবী আহমদ আল আলম, শাহান আলম, শাহিন তালুকদার,সুলতান আহমদ, ফয়ছল আহমদ, ছালেক আহমদ, শরিফ আহমদ, জসিম উদ্দিন খালেদ আহমদ, প্রমূখ।

এসময় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শরিফুল আলম, সিনিয়র সহ-সভাপতি কাজী শিব্বির আহমদ, সহ- সভাপতি ছালেক আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহান আলম, সহ- সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, অর্থ সম্পাদক সুলতান আহমদ, সহ-অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক নূরুল ইসলাম রাহাত, সহ-প্রচার সম্পাদক কবির আহমদ, ক্রিড়া সম্পাদক মহরম, সহ ক্রিড়া সম্পাদক সেলিম আহমদ চঞ্চল, দপ্তর সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সহ- দপ্তর সম্পাদক জামিল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, সহ- শিক্ষা সম্পাদক জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ শাহাদৎ, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমদ আল খালেদ, সদস্য এমাদ উদ্দিনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।