মুজিববর্ষে কালিগঞ্জের ৯ ফার্মেসীকে মডেল ফার্মেসী ঘোষণা

Spread the love

মডেল মেডিসিন শপের বাস্তবায়নে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ৯টি ফার্মেসীকে মডেল ফার্মেসী হিসেবে ঘোষণা করা হয়েছে।
২৫ নভেম্বর দুপুর ২টায়
নিরাপদ চিকিৎসা ও দক্ষ ফার্মাসিস্ট দ্বারা ওষুধ বিক্রি এবং গুনগত মান বজায় রাখায় মডেল ফার্মেসী হিসেবে ঘোষনা করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তর বিভাগের সহকারী পরিচালক শিকদার মোহাম্মদ কামরুল ইসলাম কালিগঞ্জ বাজারের ৯টি ফার্মেসীকে মডেল ফার্মেসী করার ঘোষণা দেন।
ফার্মেসীগুলো হলো- নাজমা ফার্মেসী, দেলওয়ার ফার্মেসী, ওয়াহিদ ফার্মেসী, দেলওয়ার ড্রাগ হাউজ, শিপু ফার্মেসী, সোবহানীয়া ফার্মেসী, হাজী ফার্মেসী, আল আমিন ফার্মেসী, সেবা ফার্মেসী।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা.লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী, সহ-সভাপতি ডা.কয়েছ উদ্দীন, সাধারন সম্পাদক জুবের আহমদ, কোষাধ্যক্ষ ডা. বিজীত কুমার দাস যিশুসহ সকল সদস্যবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *