ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জকিগঞ্জে একযোগে বিট পুলিশিং’র সমাবেশ

Spread the love

জকিগঞ্জ টিভি:: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে সারাদেশের ন্যায় জকিগঞ্জ থানাধীন বিট পুলিশিং এর আয়োজনে উপজেলাজুড়ে পৃথক-পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জকিগঞ্জ পৌরসভাসহ নয়টি ইউনিয়নে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরসহ থানা কর্মকর্তাদের পাশাপাশি সমাবেশগুলোতে সংশ্লিষ্ট বিট এলাকার মুক্তিযোদ্ধা, নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা- জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ সারাদেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *