বিকাশে ভূল ঠিকানায় যাওয়া ২০হাজার টাকা উদ্ধার করলো পুলিশ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে মেহরাব এন্ড ব্রাদার্সের ব্যবসায়ী আবু সুফিয়ান বিকাশে ভূলবশত ভিন্ন ঠিকানায় ২০হাজার টাকা পাঠানোর দুই মাস পর পুলিশি সহযোগীতায় তা ফেরৎ পেয়েছেন।

জানা গেছে, উপজেলার মানিকপুর ইউনিয়নাধীন তোফখানা গ্রামের বাসিন্দা মাসুক উদ্দিনের ছেলে আবু সুফিয়ান (২১) ২৭ জুলাই ২০২০ ইংরেজী তারিখে তার ব্যবহৃত পার্সোনাল বিকাশ নাম্বার থেকে ২০,৩৪০ / = টাকা সেন্ড মানি করার সময় ভুলবশতঃ অজ্ঞাতনামা ব্যক্তির একাউন্টে চলে যায়। পরে ঐ ব্যক্তির সাথে মােবাইল ফোনে যোগাযােগ করলে টাকা পাওয়ার কথা স্বীকার করে এবং ২ ঘন্টার মধ্যে ফেরত দেয়ার আশ্বাস দেয় । কিন্তু পরবর্তীতে মােবাইল ফোনে নানা টালবাহানার পর একপর্যায়ে টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানায় ।

পরে, জকিগঞ্জ থানা পুলিশে আইনি সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করলে গত শুক্রবার প্রযুক্তির সাহায্যে অজ্ঞাতনামা ব্যক্তিকে চিহ্নিত করে সিলেট সদর উপজেলা থেকে টাকা উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। এদিকে, টাকা ফেরৎ পেয়ে আবেগাপ্লুত আবু সুফিয়ান কৃতজ্ঞতা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: আব্দুন নাসের, সাব ইন্সপেক্টর আহসান রাজাসহ অভিযানে সংশ্লিষ্ট সকলের প্রতি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *