স্বাস্থ্যবিধি মেনে কামিল শেষ পর্ব শিক্ষার্থীদের বুখারী শরীফে ছবকপ্রদান অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

দেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কামিল শেষ পর্ব ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বুখারী শরীফে ছবক প্রদান অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর ২০২০ ইং বুধবার বাদ জোহর মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনা অনুষ্ঠিত ছবক প্রদান মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান ছাহেব। বিশেষ অতিথির বয়ান রাখেন মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ শফিকুর রহমান ছাহেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাউসা ফুরকানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, মাদরাসা গভর্ণিংবডি সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, প্রধান মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ, সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, সহকারি অধ্যাপক মাওলানা মোঃ মুনির উদ্দিন, সদর উত্তর উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাস্টার আব্দুল করিম, লামাকাজী ইউপি প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, জিবি সদস্য আতাউর রহমান, এলাহাবাদ আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ হরমুজ আলী, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা আবুল খয়ের মুহাম্মদ নুমান, সিনিয়র শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, মাওলানা আ.জ.ম ছয়ফুল আলম, মাওলানা আবুল ফয়েজ মুহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ইলিয়াস আলী, ডাঃ হানিফ আলী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফয়জুল হক, ছাত্রসংসদ ভিপি হুসাইন আহমদ মাসরূর, শামীম আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *