কালিগঞ্জে হবিবিয়া ছাত্র সংসদ ও তালামীযের প্রতিবাদী মিছিল

Spread the love

জকিগঞ্জ টিভি :: ভোলায় নির্বিচারে মুসলমানদের হত্যার প্রতিবাদে ইছামতি কামিল মাদরাসার হবিবিয়া ছাত্র সংসদ ও তালামীয শাখার উদ্যোগে প্রতিবাদী মিছিল ২১ অক্টোবর, সোমবার বিকাল ২ ঘটিকায় কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী পথসভায় হবিবিয়া ছাত্র সংসদের জি.এস সুহেল আহমদ সঞ্চালনা ও ভিপি আকবর আহমদ চৌধুরী’র সভাপতিত্বে শুরু হওয়া সভায় সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান।

বক্তরা বলেন, ভোলায় মুসলিম হত্যার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে এবং রাসুল (সা.)-কে নিয়ে যারা ব্যঙ্গাত্মক কথা বললে তাকে প্রকাশ্যে ফাসির আওয়াত আনতে হবে। অচিরেই সংসদে ব্লাসফেমি আইন ন্যায় একটি আইন প্রনয়ণ করতে হবে ।

উক্ত মিছিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন- ইছামতি কামিল মাদরাসার সাবেক ভিপি বুরহান উদ্দীন,জকিগঞ্জ উপজেলা তালামীযের অর্থ সম্পাদক খলিলুর রহমান ছাব্বির, হবিবিয়া ছাত্র সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মাহমুদ, এজিএস মাহবুব আলম মারুফ, অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম, জকিগঞ্জ টিভি’র প্রতিনিধি জাকির হুসেন, আব্দুল আউয়াল, আলিম উদ্দীনসহ প্রমুখ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *