জকিগঞ্জে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে জকিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের জায়গা ক্রয় বাবৎ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা খলাছড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে জকিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের জায়গা ক্রয় বাবৎ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কেন্দ্রীয় মডেল মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মোস্তফা আহমদ কামান্ডার, বদরুল হক বাদল, আবুল কালাম আজাদ, মুনিম আহমদ, বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম, পরিষদের দেশের প্রতিনিধি মাওলানা এখলাছুর রহমান, জিল্লুর রহমান, খসরুজ্জামান খসরু, বেলাল আহমদ, মুনিম আহমদ, সাবু আহমদ, ও পরিষদের সদস্য টিপু সুলতান, এবং বৃহত্তর খলাছড়া এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, আব্দুল মান্নান, আলহাজ্ব তৈয়বুর রহমান, মুহিবুর রহমানসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
