শত্রুতার জেরে পোড়ানো হলো সাড়ে ১৩ লাখ টাকার ট্রাক্টর

Spread the love

গোলাপগঞ্জে দুষ্কৃতকারীদের দেয়া আগুনে পুড়ে গেল সাড়ে ১৩ লাখ টাকার ট্রাক্টর। জানা যায়, গোলাপগঞ্জ থানার আনন্দপুর গ্রামে মঈন উদ্দিন মেম্বারের বাড়ীর পূর্ব দক্ষিণ কোনায় গত ৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ২টায় দুষ্কৃতকারীরা হালের ট্রাক্টর টি পুড়িয়ে দেয়। পুড়ে যাওয়া A.C.I সোনালী ট্রাক্টর। যার আনুমানিক ১৩,৬০,০০০ টাকা বলে ধারণা করা হয়েছে।

এ ব্যাপারে এ ব্যাপারে গোলাপগঞ্জ থানায় অভিযোগ করেন ট্রাক্টরের মালিক মৌলভীবাজারের বড়লেখার উজিরপুর গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে আব্দুল হামিদ। অভিযোগে উল্লেখ অনুযায়ী জানা যায় যে, মৌলভীবাজারের বড়লেখার উজিরপুরের সইব আলীর ছেলে আব্দুল কালাম এবং গোলাপগঞ্জ থানার রাংজিয়ল গ্রামের সুকেশ বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস উভয়ই ট্রাক্টর টি চালান। বাদী অর্থাৎ ট্রাক্টরের মালিক এবং চালকের সন্দেহে ৩জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলেন গোলাপগঞ্জের সুপাটেক গ্রামের নানু মিয়ার দুই ছেলে আফজাল হুসেন (২৫) ও রুয়েল আহমদ (৩০) এবং বড়লেখা উপজেলার বর্ণি উজিরপুরের মৃত তৈমুছ আলীর ছেলে আব্দুশ শহীদ (৫০)।

অভিযোগে বলা হয়, উল্লেখিত দুজন চালক গোলাপগঞ্জ থানার আনন্দপুরের বিভিন্ন মানুষের জমি হালচাষ করে থাকেন। গত ২৮ আগস্ট বিবাদীদের ৩ কেয়ার জমির হাল চাষ করা হয়। বিবাদীরা হালচাষের ৯০০/- টাকা বাকি রাখে। ঘটনার আগের দিন হালচাষের বকেয়া টাকা না দেওয়ায় চালক আব্দুল কালাম বিবাদী আফজল হুসেন কে বলেন, হালচাষ করলে নগদ টাকা এবং বাকি টাকাও দিতে হবে। চালক বিবাদীদের হাল চাষ করে না দেওয়ায় বিবাদীরা হুমকি দেয় যে, কিভাবে তাদের এলাকায় হালচাষ করে তা দেখে নেবে। প্রতিদিনের মতো চালকদ্বয় গেল ৩ সেপ্টেম্বর হালচাষ করে রাত আনুমানিক ৮টায় আনন্দপুর গ্রামের মঈন উদ্দিন মেম্বারের বসত বাড়ির পূর্ব দক্ষিণ কোনায় পুকুর পাড়ে ট্রাক্টর রেখে তাদের বাড়িতে চলে যায়। ৪ সেপ্টেম্বর আনুমানিক ভোর ৫ ঘটিকায় চালক সুবাস বিশ্বাস ট্রাক্টর বের করতে এসে দেখতে পায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী আনন্দপুর গ্রামের জনৈক ব্যক্তির ছেলে ছাদেক আহমদ জানান, রাত আনুমানিক ২টায় ট্রাক্টর সংলগ্ন এলাকায় জাল দিয়ে মাছ ধরিতেছিলেন। এসময় ৪জন লোক এসে ট্রাক্টরে আগুন ধরিয়ে পূর্ব দিকে চলে যায়। ট্রাক্টরের মালিক এবং চালকের সন্দেহ পূর্ব বিরোধের আক্রোশে বিবাদীরা আগুন জ্বালিয়ে ট্রাক্টরটি পুড়িয়ে দেয়।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *