ফেঞ্চুগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য খলিফা আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল

১৪ অক্টোবর সোমবার বাদ জোহর মানিককোনা দারুল কেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার(ফেঞ্চুগঞ্জ, সিলেট) কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।

মানিককোনা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. মাহবুবুর রহমান সাহেব(ছাহেবজাদায়ে বালাউটি)। সভাপতিত্ব করেন ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি’র চেয়ারম্যান এবং ম্যানেজিং কমিটি সভাপতি আলহাজ্ব মোঃ এমরান উদ্দিন।

প্রধান অতিথি বলেন- আমাদের বাবা কেমন ছিলেন তা আমরা সন্তান হয়েও ভালোভাবে বুঝতে পারিনি। যারা বাবার কাছে কাছে বেশি থেকেছেন সেসব আল্লাহর বান্দাগণ বেশী চিনেছেন বাবাকে। মানুষগণকে এতো মহব্বত করতেন যে তা কোনো ভাষায় বুঝানো সম্ভব নয়। মাঝেমধ্যে তিনি যখন খুব অসুস্থ থাকতেন তখন কেউ সাক্ষাৎ করতে এলে আমরা বাবাকে ডাক্তারের কথা স্মরণ করিয়ে দিতাম যাতে তিনি সাক্ষাৎ না করেন। ডাক্তার খুব কম কথা বলতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাবাকে এসব বলে কোনো লাভ হতো না। তিনি বলতেন- ‘মানুষ এতো দূর থেকে এতো কষ্ট করে আমার সাথে দেখা করার জন্য আসেন আর আমি যদি দেখা না করি তাহলে আল্লাহ নারাজ হবেন। আর ফুলতলী ছাব কিবলাহ আমাকে বার বার বলতেন, বাবা, তোমারে মানষে খুব ছেতাইবা, তোমার কাছে শান্তি পাইবা, তুমি কাউকে নিরাশ করো না।’ আমাদের বাবা ছুন্নতে নববীকে খুব গুরুত্ব দিতেন। একটি মুছতাহাবও তিনি তরক করতেন না।

মাদরাসার সহ-সুপার হাফিজ মাওলানা মোঃ হারুনুর রশীদের পরিচালনায় আলোচনায় অংশ নেন মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুশ শাকুর, ভেলকোনা লতিফিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, মাদরাসার ইবতেদায়ী প্রধান শাহ মোঃ আজিজুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম হিরু মিয়া, মোঃ ছানা মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা, সাবেক সদস্য কামাল হোসেন উজ্জ্বল, হাফিজ নাছির উদ্দীন, হাফিজ আব্দুশ শহীদ, আছগর মিয়া,দিলু মিয়া, ক্বারী সুলতানুল আরেফিন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ক্বারী খন্দকার আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, সহ-অফিস সম্পাদক আখতার হোসেন,ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ তালামীযের সভাপতি এহসানুল করিম রাহি, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সদস্য হাফিজ নাঈম আহমদ, মারজান আহমদ প্রমূখ। এছাড়া মানিককোনা তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্র শিক্ষক, মানিককোনা এলাকার যুবসমাজ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *