
জকিগঞ্জ টিভি :: বিপাকে পড়া কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছে ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামের হাজী জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্ট। এ পর্যন্ত প্রায় ৫৫০ জন শ্রমজীবী মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
খাদ্য সহায়তা বিতরণ করতে প্রথমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজরে রাখছে সংগঠনটি। শারীরিক দূরত্ব বজায় রেখে একাধিক ঘর বাড়িতে গিয়েছেন ট্রাস্টের পরিচালক শিক্ষানবিশ আইনজীবী, তরুণ সমাজসেবী আবজাল হোসাইন, মিজানুর রহমান শাকিল ও ছালা উদ্দিনসহ অনেকেই।
এই কার্যক্রম চালু রাখার আহবান জানিয়ে ট্রাস্টের পরিচালক আবজাল হোসাইন বলেন, এই মহামারীতে নিজেকে নিরাপদ রেখে বিত্তবানদের উচিৎ এগিয়ে আসা। সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এখন সময়ের দাবি। সবার এগিয়ে আসাকে তিনি সাধুবাদ জানান এবং যতটুকু সম্ভব হতদরিদ্রের পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য হাজী জুনাইব আলী মেমোরিয়াল ট্রাস্ট সবসময় যেকোনো দুর্যোগে ও ধর্মীয় উৎসবে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য/অর্থ সহযোগিতা করে থাকে।