
নোমান আহমদ : জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর ও নূরনগর গ্রামে নারায়নগঞ্জ ও ঢাকা থেকে আসা পাঁচ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।
করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে তারা আসার কারণে গত ১১ এপ্রিল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী’র নেতৃত্বে একদল চিকিৎসক তাদের নমুনা সংগ্রহ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী জানান আজ (বৃহস্পতিবার) সেই নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে এবং ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা বারহালের ওই ব্যক্তিদের ফলাফল নেগেটিভ এসেছে।