আওয়ামী লীগ নেতা কাওসার চৌধুরী’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি :: নোমান আহমদ, বারহাল প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব লণ্ডভণ্ড। এর আঁচ এসে লেগেছে বাংলাদেশেও। কার্যত দেশ অচল থাকায় দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে অমানিশার অন্ধকার। ‘হ্যান্ড টু মাউথ’ বা যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে খেয়ে না খেয়ে কাটাচ্ছে। অনেকেই এগিয়ে আসছে এমন দরিদ্র মানুষের পাশে। এবার এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে এগিয়ে এলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক, বর্তমান যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী।
আজ ৯ এপ্রিল শুক্রবার বারহাল ইউনিয়নের ১নং থেকে ৭নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা তালুকদার কামরুজামান কাওছার, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনেদ আহমদ রুমেল, শ্রমিকলীগ নেতা হেলাল আহমদ, সেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক ফয়ছল আহমদ, প্রিন্সিপ্যাল সাইফুর রহমান, ছাত্রনেতা কামিল আহমদ প্রমুখ।

কাওসার চৌধুরী প্রতিবেদককে বলেন, ‘সমাজের প্রত্যেকের কাছে আহ্বান করছি এই বৈশ্বিক মহা বিপর্যয়ের সময়ে যার যা সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসুন। বিত্তশালীরা এই মহৎ কাজে এগিয়ে আসলে অসহায় মানুষগুলো আরও উপকৃত হবে। আর না আসলে এটা দাবী আদায়ের বিষয় না এটা যার যার ব্যক্তিগত মানবিকতার বিষয়। সমাজের সর্বস্তরের সাধারণ মানুষেরা এগিয়ে আসলে ইনশাআল্লাহ আমরা সবাই পারব এই বিপর্যয় কে জয় করতে। আমার আকুল আবেদন, প্রত্যেক এলাকার কম সামর্থ্যবানরা যদি সম্মিলিত ভাবে এগিয়ে আসেন তাহলে আমরা এই বিপর্যয়ে কিছুটা হলেও আল্লাহ সৃষ্টি মানব সমাজের পাশে দাঁড়াতে পারবো। বিশ্ব যুদ্ধের চেয়ে ও ভয়ঙ্কর সময় মানব সভ্যতা অতিক্রম করছে। আসুন কারো সমালোচনা এবং কে কি করলো এটা চিন্তা না করে, যার যার অবস্থান থেকে যা পারি করে যাই।

কাওসার চৌধুরী বলেন, আমি পূর্বেও বারহালের আড়াই শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যাদের সহযোগিতা এবং যারা বিতরণ কার্য্য সুন্দর ভাবে সম্পন্ন করেছে তাদের সবাই কে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *