উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেলাল চৌধুরীর ইন্তেকাল

Spread the love

জকিগঞ্জ টিভি: জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৯ নং মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রসুলপুর নিবাসী হেলাল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৮এপ্রিল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেটস্থ রাগীব রাবেয়া হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৫বছর।
উল্লেখ্য, তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়ির পাশে জানাযা অনুষ্ঠিত হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *