জকিগঞ্জে নির্বাচন অফিসারের মানবিক উদ্যোগ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে কর্মরত নির্বাচন অফিসার শাদমান সাকিবের ব্যক্তিগত উদ্যোগে করোনা প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

তার স্বহস্তে তৈরীকৃত স্যানিটাইজার বিতরণ করে প্রশংসায় ভাসছেন তিনি। উল্লেখ্য, শাদমান সাকিব রেজিস্টার প্রাপ্ত একজন ফার্মাসিস্ট। নিজের মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে স্যানিটাইজার তৈরি করে নির্বাচন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ জকিগঞ্জ বাজারের বেশ কিছু মানুষের মাঝে স্যানিটাইজার, মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তিনি।

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে আসুন আমরা প্রত্যেকে আমাদের মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে মানুষের পাশে দাঁড়াই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *