জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ পৌরসভার পীরেরচক গ্রামের শাওন চৌধুরী আজ রাত ১২:৩০ মিনিটের সময় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

শাওন জকিগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি আব্দুস শাকুর চৌধুরী (কুকিল মিয়ার) ছেলে এবং লায়ন্স ক্লাবের সাবেক ডিস্টিক্ট গভর্ণর ও প্রবাসী বাংলাদেশীদের সংগঠন এন আর বি এর চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর ভাতিজা ।
মরহুমের জানাযার নামায আজ সোমবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় নিজ বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, শাওন কে গত শুক্রবার জন্ডিস জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কোন উন্নতি দেখা না দেয়ায় আজ রাতেই তাকে ঢাকা নেয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু তার আগেই রাত ১২.৩০ মিনিটের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে শাওন।
তার মৃত্যুতে জকিগঞ্জ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।