সন্ধান মিলেছে রাব্বির ; রাজশাহীর পথে পরিবার

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেট সোবহানীঘাট থেকে হারিয়ে যাওয়া ১৮ বছরের যুবক, নাহিদুল ইসলাম রাব্বির সন্ধান মিলেছে। রাজশাহীতে থাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মিনহাজুল ইসলাম।

বর্তমানে তাকে বাড়ি ফিরিয়ে আনতে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তার পরিবারের লোকজন। চাচাতে ভাই মিনহাজ জানান ‘বিভিন্ন পত্র-পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদটি ছড়িয়ে পড়ায় রাব্বিকে পাওয়া গেছে বলে রাজশাহী থেকে ফোন এসেছে৷ বর্তমানে তার বাবা এবং চাচা রাজশাহীর পথে রয়েছেন। বাড়ি নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, রাব্বির গ্রামের বাড়ি জকিগঞ্জের মামরখানি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *