
জকিগঞ্জ টিভি:: পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আগামিকাল সৌদি আরব যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব।
ওমরা কাফেলায় রয়েছেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মহিউদ্দিন হায়দার, মাওলানা ফদ্বলুর রহমান, মাওলানা শামসুদ্দিস সাবেলসহ প্রায় ৭০জন যাত্রী।
পবিত্র ওমরার কার্যাবলী সম্পাদন করে লন্ডনে কয়েকটি প্রোগ্রামে যোগদান শেষে রমজানের পূর্বেই দেশে ফেরার কথা রয়েছে তাঁর। এদিকে, নিরাপদ যাতায়াত এবং সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন মাওলানা আব্দুল আউয়াল হেলাল।