
শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে।
সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রভাতফেরীর মাধ্যমে বারহাল ইউনিয়ন পরিষদ সম্মুখে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। প্রিন্সিপাল সাইফুর রহমান সভাপতিত্বে, সহকারী শিক্ষক জাহেদ আহমদ এর সঞ্চালনায় ও ৩য় শ্রেণীর ছাত্র আবিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভার কার্যক্রম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বারহাল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আহবায়ক সুমন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ও যুব ঐক্য পরিষদ জকিগঞ্জ শাখার সভাপতি, কল্যাণী মেডিকেল হল শাহগলী বাজার এর পরিচালক ডাঃ ভোলন দেব পার্থ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন এর ম্যানেজিং কমিটির সদস্য তালুকদার কামরুজ্জামান কাওছার।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুস সামাদ, বিদ্যালয়ে সহকারী শিক্ষক শারমিন আক্তার, খালেদা আক্তার প্রমি, মুর্শেদুল হক, মনোরিত দাস, সুহানা আক্তার, ইসমত আরা জাহান মুন্নি প্রমুখ।