পূর্ব সিলেট ছাত্র ফোরাম’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্পন্ন

Spread the love

নোমান আহমদ :: সামাজিক ছাত্র সংগঠন পূর্ব সিলেট ছাত্র ফোরাম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে এক আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব সিলেট ছাত্র ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম.সাইদুল ইসলাম ও বিয়ানীবাজার শাখার সাবেক সভাপতি কাইয়ুম আহমদ এর যৌথ পরিচালনায় ও পূর্ব সিলেট ছাত্র ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ -সভাপতি কয়েছ আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার প্রফেসর আব্দুল খালিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ০২ নং চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ মুফতি শিব্বির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জনাব গৌছ উদ্দিন, আলী নগর ফরেন রেঞ্জার্স ক্লাবের উপদেষ্ঠা জনাব রায়হানুর রেজা চৌধুরী রাহেল, মানব কল্যান সংস্থা সিলেট এর চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু, চারখাই ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজিবুর রহমান, মিনা কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা জনাব ফরিদ উদ্দিন, যুবনেতা সাজ্জাদুর রহমান চৌধুরী রুমন, ছাত্রনেতা জুনেদ আহমদ সহ চারখাই ইউনিয়ন এর গন্যমান্য ব্যক্তি বর্গ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র লীগ ইতালি শাখার সহ- সভাপতি ও পূর্ব সিলেট ছাত্র ফোরাম এর শুভাকাঙ্ক্ষী জুনেদ আহমদ ও জোবায়ের আহমদ শিশু ও ইতালি প্রবাসী মনজুর আহমদ।

এসময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম. বখতিয়ার চৌধুরী, হারুন শেখ, মিনহাজুল ইসলাম চৌধুরী, এম. এইচ ফারহান, রায়হান চৌধুরী, সাকির আহমদ, মাজেদ আহমদ, সিদ্দিক আহমদ, মারজান আহমদ,আবুল কালাম, সাইদুল হক, কারী আব্দুল গফফার রায়হান, নোমান আহমদ, কাজী হামিদ, সাহেদ আহমদ, আবু তাহের,রিপন আহমদ,হোসেন আহমদ, শাহাদাত হোসেন জয়, মাহমুদুল হাসান, রাফি খান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *