সোনাসারে আল মানার একাডেমি’র নবীন বরণ ও বৃত্তি বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: আল মানার একাডেমি সেনাসার এর নবীন বরণ ও সরকারী বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়ছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার আল মানার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওঃ শাহরিয়ার হুসাইন ও আব্দুল কাদির খানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন জুবায়ের আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নাফিজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. হাবিবুল্লাহ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আল মানার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকও ৮নং কসকনকপুর ইউ.পি. প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম, শিক্ষা সচিব সারওয়ার হুসেন, ভাইস চেয়ারম্যান খোবেব অাহমদ জাবির, ফখর উদ্দিন মেম্বার প্রমূখ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফদ্বলুর রহমান ও তাহের আহমদ চৌধুরী। অনুষ্ঠানে প্লে থেকে ৮ম শ্রেণী পর্যন্ত অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীকে বরন করে নেয়া হয়। এসময় সমাপনী ও জে.ডি.সি. পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩৫ জনকে প্রায় ৮৫,৩২৫ হাজার টাকা বৃত্তি বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লোকমান উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে৷’ এ সময় অতিথিরা জকিগঞ্জের উপজেলার মধ্যে সমাপনী পরিক্ষায় প্রথম স্থান অর্জন করায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *