
জকিগঞ্জ টিভি (আবীর আল নাহিয়ান) :: লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমী’র এস.এস.সি পরীক্ষার প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল আজ ২৬.১.২০২০, রবিবার বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
আহমদ আল মায়রুফের তিলাওয়াত ও সুজন আহমদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ বাহাদুর।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেদি হাসান রাজু, শিমুল চন্দ্র চন্দ, মৃনাল কান্ত দাশ, সোহেল তানভীর , রুমানা আক্তার, রিমা রানি দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘ভালোভাবে পড়াশোনা’র পাশাপাশি সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে’। এসময় শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও ফাইল বিতরণ করা হয়। উল্লেখ্য লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমী’র শিক্ষার্থীরা এবার প্রথমবারের মতো এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরে দোয়া এবং শিরনী বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।