৭নং বারঠাকুরী ইউনিয়ন তালামীযের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখাধীন ৭নং বারঠাকুরী ইউনিয়ন তালামীযের উদ্যোগে অদ্য দুপুর ১২ ঘটিকার সময় নয়াবাজার হাফিজিয়া স্বতন্ত্র দাখিল মাদরাসার কনফারেন্স রুমে কুইজ ও ইসলামি সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বারঠাকুরী ইউনিয়ন ক্বারী সোসাইটির সেক্রেটারি আবু জাফরের সভাপতিত্বে ও ইউনিয়ন তালামীযের সেক্রেটারি জুয়েল মাহমুদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বারঠাকুরী ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক জুনেদ আহমদ, হামদে বারী তায়ালা পরিবেশন করেন আব্দুল ওয়াদুদ এমরান, নাতের রাসুল (সাঃ) পরিবেশন করেন হাবিবিয়া শিল্পীগোষ্ঠীর নির্বাহী সদস্য আলীম উদ্দিন তাওহীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাংগঠনিক সম্পাদক সালিক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন বারঠাকুরি ইউনিয়ন তালামীযের সদস্য আবুল হাসান। বক্তব্য রাখেন বারঠাকুরি ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নয়াবাজার স্বতন্ত্র দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *