জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের প্রস্তুতি সভা ; সংবর্ধনানুষ্ঠান ২৯ ফেব্রুয়ারী

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের তৃতীয় সংবর্ধনানুষ্ঠান আগামী ২৯ ফেব্রুয়ারী শনিবার, বিকেল ৩.৩০ ঘটিকায় সিলেট নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য সংবর্ধনানুষ্ঠান সার্বিকভাবে সফল করে তোলার লক্ষে ১৮জানুয়ারি শনিবার রাত ৮ ঘটিকায় দর্জিপাড়াস্থ সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি প্রফেসর এম.এ. মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলামিস্ট এম. এ. মালেক চৌধুরী, প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক, সমাজসেবি আখতার হুসেন রাজু, ব্যবসায়ী মাওলানা রফিকুল ইসলাম, জাকির হুসাইন, জুনাইদ আহমদ হায়দার, কুব্বাদ বখত চৌধুরী, সাংবাদিক এমএ ওয়াহিদ চৌধুরী ও জামাল আহমদ, হোসাইন আহমদ প্রমূখ। সভায় স্মারক উপকমিটি, প্রচার উপকমিটি, অর্থ উপকমিটি ও আপ্যায়ন উপকমিটি সহ সংবর্ধনানুষ্ঠান বাস্তবায়নের লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, এবার মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে সমাজ সেবার জন্য মরহুম এমএ লতিফ এমএলএ, এবং ধর্মের প্রচার-প্রসারে অবদানের জন্য আল্লামা আব্দুল গফফার শায়খে মামরখানী রহ. কে।
এছাড়া শিক্ষা ক্ষেত্রে ফজলুল হক চৌধুরী, সাহিত্য-সাংবাদিকতায় আব্দুল হামিদ মানিক ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য আকরাম আলীকে সংবর্ধনা প্রদান করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *