শাহবাগ ত্রি দলীয় সিরিজ’র ফাইনাল খেলা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি: (নোমান আহমদ, বারহাল প্রতিনিধি) : বারহালের শাহবাগ ত্রি দলীয় সিরিজ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত কাল ১৩ জানুয়ারি সোমবার বিকাল ৩ঘটিকায় শাহবাগ মর্ডান ক্রিকেট মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শাহবাগের প্রবীণ মুরব্বি হাজী শফিকুল হক কিরানি এর সভাপতিত্বে ও সাবেক ক্রিকেটার শাহেদ আহমদ চৌধুরী এর উপস্থাপনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী শাহিন আলম চৌধুরী।

প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন শাহবাগ সুপার স্টার ক্রিকেট ক্লাবের সিনিয়র ক্রিকেটার আমেরিকা প্রবাসী শাওন চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহবাগ মর্ডান ক্রিকেট ক্লাবের উপদেষ্টা নিশি চন্দ্র, শাহবাগ সুপার স্টার ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক ইতালি প্রবাসী তারেক আহমদ, সমাজসেবী হারুনর রশীদ খাঁন, শাহবাগ ইউনাইটেড টাইগার এর সাবেক ক্রিকেটার আমেরিকার প্রবাসী আশিক আহমদ, শাহবাগ মর্ডান ক্রিকেট ক্লাবের উপদেষ্টা ছানারুল হক খাঁন, দুবাই প্রবাসী ফেরদৌস আহমদ প্রমুখ।

শাহবাগ মর্ডান ক্রিকেট ক্লাবের উপদেষ্টা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিরাজুল ইসলাম, কামাল আহমদ, লয়েছ আহমদ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ সুপার স্টার ক্রিকেট ক্লাবের অধিনায়ক আফজল আহমদ, শাহবাগ প্রত্যাশা ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক উজ্জল আহমদ, শাহবাগ এস.এন.টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক শাহ আলম শাহী, শাহবাগ ইউনাইটেড টাইগার এর সাবেক ক্রিকেটার রাসেল আহমদ, শাহবাগ ইউনাইটেড টাইগার এর সাবেক ক্রিকেটার মালেশিয়া প্রবাসী রাজন আহমদ শাহবাগ এস.এন.টি ক্রিকেট ক্লাবের ক্রিকেটার কামিল আহমদ প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় শাহবাগ মর্ডান ক্রিকেট ক্লাব শাহবাগ ইউনাইটেড টাইগার কে ১ উইকেটে হারিয়ে জয়লাভ করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শাহবাগ মর্ডান ক্রিকেট ক্লাবের শাকির আহমদ খাঁন, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন শাহবাগ মর্ডান ক্রিকেট ক্লাবের অধিনায়ক শাওন চন্দ্র।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *