রতনগঞ্জে ৫ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো দর্শকদের করতালি আর মনোমুগ্ধকর খেলা উপভোগের মাধ্যমে রতনগঞ্জ ৫ম দ্বৈত ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

খেলায় ফুলতলী ব্যাডমিন্টন জুটিকে পরাজিত করে কালীগঞ্জ বর্ম্মন মিষ্টান্ন ভান্ডার জুটি বিজয়ী হয়ে প্রথম পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকার প্রাইজবন্ড গ্রহণ করে। রানার্স আপ হিসেবে নগদ ১০হাজার টাকার প্রাইজবন্ড গ্রহণ করে ফুলতলী ব্যাডমিন্টন জুটি।

খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইউ.পি. চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ছামাদুর রেজা চৌধুরীর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ। উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন টূর্নামেন্টের উপদেষ্ঠা রতনগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি চেরাগ আলী (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক আবুল কাশেম খাঁন, সদস্য রুমেল আহমদ রুবেল, সালমান আহমদ চৌধুরী, বাবর হোসাইন চৌধুরী, আব্দুর রাজ্জাক রুবেল, কামরুল ইসলাম চৌধুরী, চৌধুরী রিফাতুল ইসলাম প্রমুখ।

খেলায় পরিচালকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার জহর চৌধুরী বাবু।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *