কালিগঞ্জস্থ চৌধুরী প্লাজায় লটারির র‌্যাফেল ড্র সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজার ব্যবসায়ীবৃন্দ কতৃক আয়োজিত লটারির র‌্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

০৫ জানুয়ারী রবিবার বিকাল ৪ ঘটিকায় শুরু হয় অনুষ্ঠান। চৌধুরী প্লাজার স্বত্তাধিকারী আহমদ আল বাছিত চৌধুরী (বাচ্চু)’র সভাপতিত্বে ও নাবিল কসমেটিকস’র প্রোপাইটর আব্দুস সুবহান বাবুল এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন, কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাহবুব আলম মারুফ। স্বাগত বক্তব্য রাখেন জিয়াউল হক চৌধুরী জিয়া।

প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আবু নাসের, জকিগঞ্জ থানা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওদাগর সেলিম, জকিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলামিন আব্দুল্লাহ সুমন, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, মানিকপুর ইউনিয়ন বিএনপি’র মাজহারুল ইসলাম, সমাজসেবক লুৎফুল্লাহ হিল মাজেদ বাছিত, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চৌধুরী প্লাজার ব্যবসায়ী আব্দুল কাদের, আব্দুল মোতালেব, শ্রী সন্তোষ দে, সাখাওয়াত হোসেন চৌধুরী, আব্দুল মুকিত, আফজাল হোসেন, মনির আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাবেল মোহাম্মদ রেজা, আব্দুল কাদির, রুহুল আমিন হবিবিয়া ছাত্র সংসদের ভি. পি. আকবর আহমদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য র‌্যাফেল ড্র-তে লাকী কুপনের মাধ্যমে ৪০ টি পুরষ্কার বিতরণ করা হয়।
প্রথম পুরষ্কার লাভ করেন, গণিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যাপক নিপা বালা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *