বারহালে গিফট অব নলেজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Spread the love

জকিগঞ্জ টিভি :: শনিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে লন্ডন ভিত্তিক চ্যারিটি সংগঠন গিফট অব নলেজের পক্ষ থেকে উপজেলার বারহাল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

ফতেহ পুর গিফট অব নলেজের কার্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বারহাল ছাত্র পরিষদের সহ-সভাপতি জাকিরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আসাদ উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিফট অব নলেজের মহাপরিচালক শায়েখ ফাহিমুল আনাম চৌধুরী।

বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এখলাছুর রহমান, এডভোকেট জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, শামছুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য ছালিকুর রহমান, শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,সহকারী শিক্ষক জাহেদ আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান রিমন আহমদ চৌধুরী, তাজ উদ্দিন চৌধুরী, কাজী জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল রাজু, তাহমিদ আহমদ চৌধুরী, তাওশিদ আহমদ চৌধুরী, নোমান আহমদ, সালমা বেগম চৌধুরী ও শায়েখ সেলিনা বেগম চৌধুরী প্রমুখ।

পরে গিফট অব নলেজের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয় ও বারহাল ছাত্র পরিষদের পক্ষ থেকে গিফট অব নলেজের মহাপরিচালক ফাহিমুল আনাম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *